নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সিলেট পৌরসভার শেষ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার, ১৫ জুন। নানা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ যোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ১১টায় মহানগরীর ছড়ারপার এলাকায় বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।