সিলেটে নগর ভবন ফটকে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের হামলা

প্রকাশিত June 2, 2021
সিলেটে নগর ভবন ফটকে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের হামলা

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা নগর ভবনে হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। ভাংচুর করেছে সিসিকের ৫টি গাড়ি। বুধবার এ ঘটনা ঘটে। সিলেট সিটি করপোরেশনের কর্মচারীরা হামলাকারীদের প্রতিহত করেন। ফলে বন্দরবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দুপুরে কোর্ট পয়েন্টসহ মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয। আটক করা অবৈধ এই যান। এর প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা মিছিল সহকারে নগর ভবনে প্রবেশ করতে চাইলে প্রধান ফটক নিরাপত্তা রক্ষীরা বন্ধ করে দেয়।
এসময় ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা নগর ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সিসিকের কর্মচারীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় সিসিকের কয়েকটি গাড়ি ভাংচুর হয়।