সিলেটে দ্বিতীয় ধাপে ৬০ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন অনুদান

প্রকাশিত March 27, 2022
সিলেটে দ্বিতীয় ধাপে ৬০ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন অনুদান

নিজস্ব প্রতিবেদক : সিলেটে দ্বিতীয় ধাপে ৬০ সাংবাদিক প্রধানমন্ত্রীর দেওয়া করোনাকালীন আর্থিক অনুদান পেয়েছেন।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের পক্ষে চেক তুলে দেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আব্দুল হামিদ মানিক, আব্দুর রশীদ রেনু ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
প্রধানমন্ত্রীর দেওয়া করোনাকালীন অনুদান ছাড়াও এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দৈনিক সিলেট এক্সপ্রেস সম্পাদক ছুরত আলীর হাতে চিকিৎসা বাবদ এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে সিলেটে আরও প্রায় একশ সাংবাদিক প্রধানমন্ত্রীর দেওয়া করোনাকালীন অনুদান পেয়েছিলেন।