সিলেটে দরিদ্র পরিবারে সেনাপ্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত July 24, 2020
সিলেটে দরিদ্র পরিবারে সেনাপ্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেনাসদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীনস্থ প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে জরুরি সাহায্য হিসেবে নানারকম ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
এর ধারাবাহিকতায় ২২, ২৩ ও ২৪ জুলাই সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর, হরিপুর ও জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী বিভিন্ন গ্রামে দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সেনাবহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস-এসআইএন্ডটি দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।
আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে অসংখ্য পরিবারের মধ্যে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এরই ধারাহিকতায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের সামগ্রিক কার্যক্রম এসআইএন্ডটির কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনা সদস্যকে নিয়ে গঠিত দল দ্বারা পরিচালনা করা হয়।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
দেশব্যাপী করোনা পরিস্থিতির সার্বিক অবনতির পর থেকে বিভিন্ন সময়ে এসআইএন্ডটি থেকে ৮শ পরিবারকে শুকনো রসদ ও খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
উল্লে­খ্য, সেনাসদস্যদের জন্য বরাদ্দকৃত খাবার কম গ্রহণ করে সেখান থেকে সঞ্চিত রসদ ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
এই দুর্যোগকালীন দরিদ্র পরিবারগুলোর জন্য এসআইএন্ডটির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।