সিলেটে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২০ শুরু

প্রকাশিত January 22, 2020
সিলেটে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২০ শুরু

নিজস্ব প্রতিবেদক : ‘তারুণ্য আর প্রযুক্তি, সম্ভাবনাময় ডিজিটাল সিলেটের শক্তি’-এ প্রতিপাদ্যে নিয়ে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সিলেট-২০২০’ শুরু হয়েছে।
সিলেট বিভাগের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি পণ্যের বিক্রি, প্রদর্শনী ও সেবা অবহিতকরণ সংক্রান্ত এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী ও সদস্য সচিব মুজিবুর রহমান।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সিলেট চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।