নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে।
মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, দলের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন।
অন্যদিকে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, জেলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও দলের সাবেক জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ অন্যরা।
এছাড়া দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।