সিলেটে জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ

প্রকাশিত November 4, 2021
সিলেটে জেলহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : জাতি জেলহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় জাতীয় নেতা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী ও স্বারষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে স্মরণ করেছে।
দেশের অন্যান্য জেলার মতো সিলেটেও আওয়ামী লীগ দিনটি পালন করে।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বাদ জোহর হজরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিল ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।
দোযা মাহফিলের শুরুতেই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান।
তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি থাকা অবস্থায় একাত্তরে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা ও শরণার্থীদের তদারকিসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন।
নেতৃবৃন্দ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ দফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, অ্যাডভোকেট মনসুর রশীদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সুজন দেব নাথ।