ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত May 11, 2022
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিলেট মহানগরীর কাজীটুলা এলাকার দু’টি বাসা থেকে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কাজীটুলার ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক একটি বাসা ও এলাকার আরেকটি বাসা থেকে এই সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-৯ সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, গুদাম হিসেবে ব্যবহৃত বাসা দু’টিতে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। জব্দকৃত ৪ হাজার ৭৫৫ লিটার সয়াবিন তেল নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হবে।
এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহানগরীর আরও কয়েকটি এলাকায় অভিযান চালায়।