সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সংগ্রামী, মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ দক্ষিণ সুরমার বাগরখলা গ্রামে দলের এই সাবেক সভাপতির মাজার জিয়ারত, সেখানে পুষ্পস্তবক অর্পণ ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়া সন্ধ্যায় মহানগরীর তালতলায় দলীয় কার্যালয়ে ‘জননেতা পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।