সিলেটে ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কাটায় ব্যবহৃত এক্সেভেটর জব্দ || মামলা প্রক্রিয়াধীন

প্রকাশিত October 1, 2022
সিলেটে ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কাটায় ব্যবহৃত এক্সেভেটর জব্দ || মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে।
শনিবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দলইপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক্সেভেটরটি জব্দ করেন।
এছাড়া পাহাড়-টিলা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো মোহাইমিনুল হক সিলেট জেলার পরিদর্শক মামুনুর রশিদ। এছাড়া ভ্রাম্যমাণ আদালত চলাকালীন শাহপরান থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি