সিলেটে চলমান উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত January 26, 2024
সিলেটে চলমান উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর মতবিনিময়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সিলেটের চলমান উন্নয়ন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি (১১ মাঘ) রাত সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং জেলা প্রশাসন সহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
মতবিনিমিয় সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে। সিলেটের উন্নয়নে যা কিছু প্রয়োজন তিনি তা সবসময় করেন। এই অঞ্চলকে সুন্দর ও আধুনিক করতে সকলকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী শফিক চৌধুরী ভূমি অধিগ্রহণ কার্যক্রম ও চলমান উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
তিনি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। তথ্য বিবরণী