নিজস্ব প্রতিবেদক : সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে ৭ জনকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছে ৪ ভুয়া সাংবাদিকও, যারা কোন তথ্য যাচাই-বাছাই না করেই সবসময় ফেসবুকে লাইভ করে থাকে। নিজেদেরকে দাবি করে সাংবাদিক হিসেবে। অথচ সাংবাদিকতায় ন্যূনতম ধারণাও রাখেনা।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ৭ জন হলো, আশফাকুর রহমান, আলাউদ্দিন আলাল, রেজা হোসাইন, সোহেল আহমদ, আবুল কাশেম, রাজন আহমদ ও মুক্তার হোসেন মান্না।
গত ২২ জুলাই ভুয়া সাংবাদিকসহ এই চক্র ভুয়া ছবি দিয়ে সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে জনমনে আতংক ছড়িয়ে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় র্যাব-৯ অনুসন্ধান চালিয়ে সিলেট জেলার বিভিন্ন স্থানকে এই চক্রকে গ্রেফতার করে।
র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আবু মুসা মো শরিফুল ইসলাম জানান, গুজব রটনাকারীদের বিরুদ্ধেঅভিযান অব্যাহত থাকবে।