সিলেটে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দেয়ায় রিক্সাচালক আজিজ পুরস্কৃত

প্রকাশিত June 14, 2018
সিলেটে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দেয়ায় রিক্সাচালক আজিজ পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক : কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দেয়ায় রিক্সাচালক আজিজ খানকে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান পুরস্কৃত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয় কক্ষে তিনি এই খেটে খাওয়া নির্লোভ মানুষটির হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
সোমবার দুপুরে আজিজ খান মহানগরীর জিন্দাবাজারে রাস্তায় পড়ে থাকা এই বিপুল অংকের টাকা কুড়িয়ে পান। পরে তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও সাজ্জাদুল হাসানের সহযোগিতায় টাকাগুলো মালিকের হাতে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
জেলা প্রশাসক আজিজ খানকে এমন কাজের জন্যে ধন্যবাদ জানান।