নিজস্ব প্রতিবেদক : সিলেটে ব্রিটিশ স্থাপত্যকলায় নির্মিত কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের
যাত্রা শুরু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। ফিতা ও কেক কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হবে।
মহানগরীর দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় মনোরম পরিবেশে নিজস্ব পরিকল্পনায় আন্তর্জাতিক মানের এই কনভেনশন হলটি গড়ে তুলেছেন দুই সহোদর সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তরুণ ব্যবসায়ী হুমায়ুন আহমদ ও সায়েম আহমদ। এখানে এক সাথে ১২শ জনকে সেবা প্রদানের আধুনিক সুযোগ-সুবিধা সংযোগ করা হয়েছে। রয়েছে নিজস্ব হেলিপ্যাড ও ২শ গাড়ির পার্কিং ব্যবস্থা। এছাড়া নিরাপত্তার জন্যে পর্যাপ্ত প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী সহ প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরাও রয়েছে।
কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের অন্যতম প্রতিষ্ঠাতা হুমায়ুন আহমদ জানিয়েছেন, সিলেটে আন্তর্জাতিক মানের অনুষ্ঠানাদি করতে আর কোন সমস্যা থাকলোনা।
আরো জানা গেছে, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে রাজকীয় পরিবেশে বিয়ের অনুষ্ঠানের সবধরনের সুবিধাও রয়েছে।