সিলেটে ‘করোনা’ ঠেকাতে ফের মাঠে সিসিক মেয়র আরিফ

প্রকাশিত June 9, 2020
সিলেটে ‘করোনা’ ঠেকাতে ফের মাঠে সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘করোনা’ সংক্রমণ ভয়ংকর রূপ ধারণ করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আবারো মাঠে নেমেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ম্যাজিস্ট্রেট এবং র্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে মহানগরীর ব্যস্ততম এলাকাগুলোতে অভিযান চালান।
নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু করে মেয়র কিনব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, লালদিঘির পাড় ও করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি প্রত্যক্ষ করেন।
এসময় তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়ে জানান, অন্যথায় সিসিক কঠোর ব্যবস্থা নেবে।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলো আগামী এক সপ্তাহ বন্ধ রাখার আহবান জানান।