সিলেটে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ ট্রাক চালকের জরিমানা

প্রকাশিত October 2, 2026
সিলেটে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ ট্রাক চালকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে সিলেটে ১৪টি ট্রাকের চালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেটের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (২ অক্টোবর/১৭ আশ্বিন দুপুরে সিলেট মহানগরীর মুরাদপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ পরীক্ষা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।