সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

প্রকাশিত October 13, 2018
সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্য নিয়ে শনিবার সিলেটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কাউটসের সহকারী কমিশনার হিফজুর রহমান খান, কলামিস্ট আফতাব চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক তনয় বিশ্বাস ও গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালনায় মহড়া অনুষ্ঠিত হয়।