সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী মাঠে প্রবাসীরা || ভোট চাইছেন ‘নৌকা’য়

প্রকাশিত June 5, 2023
সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী মাঠে প্রবাসীরা || ভোট চাইছেন ‘নৌকা’য়

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে এবার প্রবাসীরা নির্বাচনী মাঠে নেমেছেন।
সোমবার, ৫ জুন দিনভর সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং ‘নৌকা’ প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য ভোট চান।
মহানগরীর শাহজালাল উপশহর ও জালালাবাদ আবাসিক এলাকায় যুক্তরাজ্য আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালান।
এ সময় তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভাল মানুষ-কাজের মানুষ। তিনি সবসময় দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন- দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। তাকে মেয়র নির্বাচিত করলে সিলেটের অভূতপূর্ব উন্নয়ন হবে। এই পুণ্যভূমির সার্বিক উন্নয়নে তার বিকল্প নেই।
গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আয়াস আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি রুমান আহমদ, শেখ শহিদ, মতছির চৌধুরী জনি, রুহুল আমিন চৌধুরী, ফখরুল কামাল জুয়েল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি