সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ অন্যান্য বছরের মতো এবারও অমর একুশের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বর্ণমালার মিছিল করেছে।
রবিবার, ১ ফেব্রুয়ারি (১৮ মাঘ) সকালে সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে ব্যতিক্রমী এ মিছিলটি শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বর্ণমালার মিছিল উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, মুক্তিযোদ্ধো সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাটিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ দেব, বতর্মান সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এনায়েত হাসান মানিক, কথাকলির সভাপতি শামসুল বাসিত শেরো, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, খোয়াজ রহিম সবুজ, সাংবাদিক অপূর্ব শর্মা ও সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
বর্ণমালার মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছলে ছন্দনৃত্যালয়ের শিল্পীরা নৃত্য-গানে স্বাগত জানান।