সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিছ বিন ওথমান ও কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার সকালে নগর ভবনে দুই দেশের রাষ্ট্রদূত সাক্ষাতে এলে তাদেরকে স্বাগত জানান সিসিক মেয়র। পরে তাদের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনায় বন্ধু দেশগুলোর সর্ম্পক উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ব্রুনাই ও কসোভোর পর্যটকরা এলে মুগ্ধ হবেন।
তিনি সিলেটের সঙ্গে বাণিজ্যিক সর্ম্পক গড়ে তুলতে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সিসিক মেয়র সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে ব্রুনাই দারুসসালাম ও কসোভো প্রজাতন্ত্রের সিটি কাউন্সিলের সিস্টার সিটির সর্ম্পক গড়ে তোলার প্রস্তাবও দেন।
ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিছ বিন ওথমান বলেন, ব্রুনাই বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ-অদক্ষ শ্রমিক নিয়ে থাকে।
এ প্রসঙ্গে সিসিক মেয়র বলেন, সিলেট সিটি কর্পোরেশন দক্ষ জনশক্তি তৈরিতে ভোলানন্দ-উত্তরণ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। এখান থেকে দক্ষ জনবল তৈর হবে। ব্রুনাই এখান থেকে কর্মী নেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে পারে। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।
কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া বাংলাদেশ তথা সিলেটের সঙ্গে তার দেশের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিষয়ে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখতে সিসিক মেয়রের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান পরামর্শক (শিক্ষা) প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, পরামর্শক (শিক্ষা) অনিল কৃষ্ণ মজুমদার, সচিব ফাহিমা ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, যুক্তরাজ্য ব্যবসায়ী নেতা মিসবাহ চৌধুরী, শেখ অলিউর রহমান, মেয়রের একান্ত সহকারী সচিব সোহেল আহমদ, লাইসেন্স পরির্দশক রুবেল আহমদ নান্নু, আইটি কনসালটেন্ট মো সাদাত হোসেন খান ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ। সংবাদ বিজ্ঞপ্তি