নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সিলেটসহ প্রায় সারাদেশে নারীরা খুব ভাল করছেন। ছুটে চলেছেন জাতীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত কাঁধে ক্যামেরা আর হাতে কলম নিয়ে। তথ্য প্রকাশ করে সরকারকে যেমন সহযোগিতা করছেন তেমনি সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।
তিনি আশা প্রকাশ করেছেন, সিলেটের নারীরা শতবর্ষের সাংবাদিকতার ঐতিহ্যকে সমুন্নত রেখে বহুদূর এগিয়ে যাবেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী মঙ্গলবার, ১৮ জুলাই রাতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা মিলনায়তনে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সংগঠনের সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় আলোচনা সভায় নবনির্বাচিত মেয়র সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা সভাশেষে কেক কেট কাটা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশিদ রেনু, পুলিশ সুপার জেদান আল মূসা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি, ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা চৌধুরী, নারী উদ্যোক্তা ফারমিস আক্তার ও শাহেনা বেগম চৌধুরী সহ অন্যরা।