নিজস্ব প্রতিবেদক : সিলেটের কৈলাশটিলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড খনন কাজ শেষে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।
এ নিয়ে গত ৭ মাসে সিলেটের ৪টি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেলো।
বাপেক্স গত বছরের জানুয়ারি মাসে কৈলাশটিলার ৮ নম্বর কূপে খনন কাজ শুরু করে। এর ৩ হাজার ৪৪০ ফুট থেকে ৫৫ হাজার ফুট গভীরতায় গ্যাসের সন্ধান পাওয়া যায়।
এখন পরীক্ষামূলকভাবে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ উত্তোলন শুরুর আশা করছে।