সিলেটসহ বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব ৯

প্রকাশিত January 13, 2024
সিলেটসহ বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব ৯

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ এলিট ফোর্স হিসেবে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালে দেশের অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব ৯, সিলেট ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে এবারও বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে।
র‌্যাব ৯ অধিনায়ক উইং কমান্ডার মো মোমিনুল হক জিডি (পি) সিলেটে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।
র‌্যাব ৯-এর আওতাধীন অন্যান্য জেলাও শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
র‌্যাব ৯-এর এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।