সিন্ডিকেটের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ অনাহারে অর্ধাহারে রোজা রাখছে : কাইয়ুম

প্রকাশিত March 14, 2024
সিন্ডিকেটের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ অনাহারে অর্ধাহারে রোজা রাখছে : কাইয়ুম

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মুসলিম বিশ্বের সর্বত্র রমজান মাসে দ্রব্যমূল্যে ছাড় দেওয়া হয়। আর আমাদের দেশে রমজান মাসকে পুঁজি করে সরকার দলের নিয়ন্ত্রণে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। সরকারের এমন সিন্ডিকেটের কবলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার ফলে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ অনাহারে অর্ধাহারে রোজা রাখছে। পেটভরে সেহরি ও ইফতার খেতে পারছেনা। আর অবৈধ সরকারের ডামি মন্ত্রীরা ইফতারের সুন্নত খেজুর নিয়ে ঠাট্টা করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিচ্ছে।
তিনি আরও বলেছেন, সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বৃহস্পতিবার, ১৪ মার্চ (৩০ ফাল্গুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, তেতলী ইউনিয়ন সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, অন্যতম নেতা বখতিয়ার আহমদ ইমরান, এনামুল কবির ইকবাল, আফজাল হোসেন মুন্না, সাদেক আহমেদ, আরশ আলী, জুয়েল আহমদ, ফয়সাল আহমদ, আখতার হোসেন, আলী আব্বাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি