সিকৃবির উপাচার্যকে অফিসার্স পরিষদের সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত October 22, 2017
সিকৃবির উপাচার্যকে অফিসার্স পরিষদের সংবর্ধনা জ্ঞাপন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো গোলাম শাহি আলমকে সিকৃবি অফিসার্স পরিষদ সংবর্ধনা দিয়েছে।
বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার থেকে ‘শিক্ষা ও গবেষণায়’ অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক লাভ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
রবিবার সকাল সাড়ে ১১টায় সিকৃবি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
সিকৃবি অফিসার্স পরিষদের সভাপতি কৃষিবিদ মো সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মতিয়ার রহমান হাওলাদার ও গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মো আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মো সুহেল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা খন্দকার মাজহারুল আনোয়ার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ডা শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা ঋতিক দেব ও কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুক। কোরআন থেকে তেলাওয়াত করেন পেশ ইমাম মাওলানা মো হারুন অর রশীদ। পবিত্র গীতা থেকে পাঠ করেন সেকশন অফিসার রিপন চক্রবর্তী।