নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার, ৬ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপন করেন।
সিলেটসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করছেন।
সিলেট এবারও দিনের সবেচেয়ে বড় ও আকর্ষণীয় আয়োজন ছিল সর্বজনীন নগর শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় মহানগরীর মির্জাজাঙ্গাল থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
নগর শোভাযাত্রা শুরুর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
সন্ধ্যার পর মহানগরীর নিম্বার্ক আশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
দিনটি সরকারি ছুটির দিন।