সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লাভবান হচ্ছেন কৃষকরা : পর্যটন প্রতিমন্ত্রী

প্রকাশিত July 29, 2023
সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লাভবান হচ্ছেন কৃষকরা : পর্যটন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে প্রান্তিক জনগণ এখন কম সময়ে ও কম খরচে দেশের যে কোন স্থানে যাতায়াত করতে পারছেন। একইভাবে কৃষিপণ্য সহজে বাজারজাত করে কৃষকরাও লাভবান হচ্ছেন।
আডভোকেট মো মাহবুব আলী এমপি শনিবার, ২৯ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুরমা আরএন্ডএইচ-মনতলা-চৌমোহনীবাজার সড়কে এলজিইডির অধীনে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২৫ মিটার গার্ডার ব্রিজ উদ্বোধনকালে এ কথা বলেন।
এ সময় অন্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, উপজেলা প্রকৌশলী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।