সাচনাবাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত May 25, 2018
সাচনাবাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিঅ্যান্ডবি রোডের একটি কম্পিউটার দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিস কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আফজাল হোসেন নামের যুবক আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।