সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের বেশি গুরুত্ব দিয়ে সুস্থ-সবল মানুষের মতো সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এই সুযোগ গ্রহণ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, প্রতিবন্ধী মানুষ অবহেলিত নয়। তারা আমাদের স্বজন। তাদেরকে সমাজের মুল স্রোতধারায় আনতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবী ও প্রতিষ্ঠান সহ সর্বমহলকে এগিয়ে আসতে হবে।
সোমবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জিডিএফের উপদেষ্টা সমিক শহীদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন, সংগঠনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আবিদ মোহাম্মদ আব্দুলল্লাহ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন ও সুরমা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী।
জিডিএফের ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য প্রমেশ দত্ত, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সদস্য নাদিম হোসেন, ডিজএ্যাবলড কমিটির সদস্য ডা বিশু চন্দ্র দেবনাথ, শিক্ষক নমিতা রানী দে, ছাবিনা ইয়াছিন, আব্দুল ছালাম, সুপারভাইজার রায়হান খান প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব লিমন উত্তীর্ণ হওয়া প্রধান অতিথি ড মুহাম্মদ মোশাররফ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ২২টি প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিদের হাতে বিতরণে জন্য শীতবস্ত্র তুলে দেন। -সংবাদ বিজ্ঞপ্তি