সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে হবে : মেয়র আনোয়ারুজ্জামান

প্রকাশিত July 15, 2024
সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে হবে : মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেছেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তা ছিলেন সিলেটের; কিন্তু এ সংখ্যা উদ্বেগজনকভাবে কমেছে।
মেয়র নতুন প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার, ১৫ জুলাই (৩১ আষাঢ়) সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা উন্নত ও পরিবেশবান্ধব সিলেট চাই; কিন্তু পাহাড় কাটছি-গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছি। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গড়তে আমাদেরকে আরও সচেতন হতে হবে। কোনও পেশাকে ছোট মনে করা উচিৎ নয়। যেকোন কাজকে সম্মান করে আমাদের সবাইকে কর্মমুখী হতে হবে।’
নিরঞ্জন সিংহের সভাপতিত্বে ও মো হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার। এছাড়া সিলেট শিক্ষা বোর্ড কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি