সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রকাশিত September 20, 2016
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত প্রাঙ্গণে নাট্যোৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুরঞ্জয় চক্রবর্তী বাবলা। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র সংস্কৃতি হিতৈষী বদর উদ্দিন আহমদ কামরান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ এবং সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। পরিচালনা করেন ইন্দ্রানী সেন শম্পা।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে বিভিন্ন সংগঠন নৃত্য ও সংগীত পরিবেশন এবং নাটক মঞ্চস্থ করে।