সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু আর নেই

প্রকাশিত November 5, 2022
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু আর নেই

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি, সুরমাপারের সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্রাণ পুরুষ, সাংস্কৃতিক সংগঠক মিশফাক আহমদ চৌধুরী মিশু আর নেই।
শনিবার ভোর ৪টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাদ মাগরিব হযরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
খবর পেয়ে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের শোকাহত কর্মী-সংগঠকরা মিশফাক আহমদ মিশুর বাসায় ছুটে যান।