ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল ইকোনমি অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট-বিপিসিআইডিএম, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-বিআইজিএফ ও এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসির যৌথ উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফের সহায়তায় সোমবার, ২৫ সেপ্টেম্বর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪’ শীর্ষক জাতীয় পরামর্শ সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪ সম্মেলন নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আশা করি যে, এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টে ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ও উৎপাদনশীল ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য স্পষ্ট নির্দেশনা থাকবে।’
তিনি আরও উল্লেখ করেছেন, ’আমরা সর্বতোভাবে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগ সামিট অব দ্য ফিউচার ২০২৪ সমর্থন করি। আমরা আশা করি সামিট অব দ্য ফিউচার বিষয়ক প্রক্রিয়া ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা করবে।’
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেফান লিলার (ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি) ও কে এম আব্দুস সালাম (বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব)। সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু এমপি (চেয়ারম্যান, বাংলাদেশ পার্লামেন্টারিয়ানস ককাস অন ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল ইকোনমি অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট-বিপিসিআইডিএম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চেয়ারপারসন, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম)।
আলোচনা সভায় ৩২ জন সংসদ সদস্য উপস্থিত থেকে এই গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
উপস্থিত সংসদ সদস্যবৃন্দ হলেন অসীম কুমার উকিল, খ মমতা হেনা লাভলী, জাকিয়া পারভীন খানম, অপরাজিতা হক, শিরীন আখতার, লুৎফুন নেসা খান, র আ এ উবায়দুল মোকতাদির চৌধুরী, বাসন্তী চাকমা, এম এ মতিন, আয়েশা ফেরদাউস, ফখরুল ইমাম, এ কে এম রেজাউল করিম তানসেন, অ্যাডভোকেট খোদেজা নাসরিন, আখতার হোসেন, আহসানুল ইসলাম টিটু, আরমা দত্ত, মো মোনোয়ার হোসেন চৌধুরী, মো সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু, বেগম আফরোজা হক, আদিবা আনজুম মিতা, নাহিম রাজ্জাক, মুহাম্মদ শফিকুর রহমান, প্রফেসর ড মোহাম্মদ আলী আরাফাত, পঙ্কজ নাথ, রওশন আরা মান্নান, মনিরা সুলতানা, শিরীন আহমেদ, সাইমুম সরওয়ার কমল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো নূরুল আমিন।
হাসানুল হক ইনু অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশের ইন্টারনেট গভর্ন্যান্স ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট ও সামিট অফ দ্য ফিউচার প্রক্রিয়ায় এমপিদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফ ও ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাকশন লাইন উপস্থাপন করেন।
বিএনএনআরসির নির্বাহী পরিচালক এ এইচ এম বজলুর রহমান গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অফ দ্য ফিউচার ২০২৪-এর জন্য বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর কানেক্টিং, এমপাওয়ারিং অ্যান্ড এমপ্লিফায়িং ইউনিফাইড ভয়েসেসের বৈশ্বিক ও দেশের প্রস্তুতিমূলক প্রক্রিয়া সম্পর্কে সভাকে অবগত করেন।
মাল্টি-স্টেকহোল্ডারদের পক্ষ থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, নিরাপদ সড়ক চাইর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেতা ফেরদৌস আহমেদ, রাখাইন সম্প্রদায়ের সদস্য ন ন খাইন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ই ক্যাব সচিব আব্দুল ওয়াহেদ তমাল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবির সভাপতি মো এমদাদুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো ফারুক আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো শাহিনূর মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট ও সামিট অফ দ্য ফিউচার ২০২৪ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের যাত্রাকে ত্বরান্বিত করবে। সবার জন্য মুক্ত, অবাধ ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যত নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বলেন, স্পিকারের নেতৃত্বে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ডিজিটাল সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা একটি ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য পূরণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সংসদ গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট ও ভবিষ্যতের শীর্ষ সম্মেলন ২০২৪-এর সকল প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমরা গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট অ্যান্ড সামিট অব দ্য ফিউচার-২০২৪ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারি।
সেক্ষেত্রে, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ও বাংলাদেশের সংসদীয় ককাসকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থ-সামাজিক সমস্যাগুলো প্রতিফলিত হয় সেরকম একটি পূর্ণাঙ্গ রূপরেখা ও একটি অবস্থানপত্র তৈরি করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি