সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার, ২৩ অক্টোবর সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সিসিক মেয়র বলেন, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে সিলেট মহানগরীতে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন।
তিনি বলেন, নানা জাতি ও ধর্ম-বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর এ বি এম উজ্জ্বল ও সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ সহ সংশ্লিষ্ট অন্যরা।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি