সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে : আনোয়ারুজ্জামান

প্রকাশিত August 31, 2023
সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পরাজিত শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেনো, কোন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে পারবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।
বুধবার, ৩০ আগস্ট দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের শোক মিছিল পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ড ইউনুসরা আগামী সংসদ নির্বাচন বানচাল করতে চায়। যদি তারা আর কোন ষড়যন্ত্র করে তাহলে পুণ্যভূমি সিলেট থেকেই আন্দোলন শুরু করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী। তারা আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসবে।
স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র দাস, অ্যাডভোকেট রনজিত সরকার, জগলু চৌধুরী, জুনেল আহমদ, জাহিদ সারোয়ার সবুজ, আতিকুর রহমান সুহেদ, জমাদিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, মহানগর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, এম শাহরিয়ার কবির সেলিম, সুজন দেবনাথ, নাজমুল ইসলাম, রাহেল সিরাজ, কিশোয়ার জাহান সৌরভ, নাঈম আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি