সংবাদপত্র সমাজের দর্পন আর সাংবাদিকতা মহান পেশা : মিলাদ গাজী

প্রকাশিত December 26, 2021
সংবাদপত্র সমাজের দর্পন আর সাংবাদিকতা মহান পেশা : মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন আর সাংবাদিকতা হচ্ছে মহানপেশা। সাংবাদিকরা দেশ ও জাতির কর্ণধার হিসেবে উন্নয়নের পক্ষে এবং অনিয়ম ও দুর্নীতির বিপক্ষে নিরলসভাবে কাজ করে সমাজকে আলোকিত করছেন।
শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যােগে প্রকাশিত ‘অবিচল’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের সুপার এস এম মুরাদ আলী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও থানার অফিসার ইনচার্জ মো ডালিম আহমদ।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আবু সিদ্দিক, নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো হাবীবুর রহমান হাবীব, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম, অর্থ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, সাবেক সভাপতি মো সরওয়ার শিকদার, এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, মো তোফাজ্জল হোসেন, সুবিনয় রায় বাপ্পি, মো রাকিল হোসেন, সলিল বরন দাশ, মো আবু তালেব, মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, এম মুজিবুর রহমান, মো কিবরিয়া চৌধুরী, এম এ মুহিত, মুহিবুর রহমান, আলী হাছান লিটন, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া, ছনি চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পল্লী বিদ্যুতের ডিজি এম আলিবর্দি খান সুজন, উপজেলা শিশুশিক্ষা সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, ছাত্রলীগের সভাপতি মো ফয়সল তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, পৌর আওয়ামী লীগ নেতা এ টি এম রুবেল, ইকবাল তালুকদার, শাওন আহমদ, পিকলু দাশ, মো সাগর মিয়া, স্বপন রবি দাশ, ব্যবসায়ী মুজিবুর রহমান, মো হেলাল মিয়া ও মনির হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ্ সুলতান আহমদ। গীতা পাঠ করেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর।