শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের রোল মডেল : জন্মদিনের আলোচনা সভায় আ লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত September 30, 2023
শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের রোল মডেল : জন্মদিনের আলোচনা সভায় আ লীগ নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তাই বিশ্ব এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বকে অুনসরণ করছে।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের জেলা কার্যনির্বাহী সদস্য আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।
বক্তারা বলেন: শেখ হাসিনা গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সঙ্গেই বেড়ে উঠেছেন। তাই গ্রামের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন সন্ত্রাস ও জঙ্গি দমনে। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, সাবমেরিন যুগে প্রবেশ, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ অনেক ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করে উন্নয়ন ও অর্জনের রোল মডেল হয়ে উঠেছেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি