সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের ভোটাধিকার দিয়ে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে। বাংলাদেশের অন্যান্য ভূমিহীন মানুষের মতো চা-শ্রমিকদেরকেও ঘর উপহার দিয়েছেন।
তিনি আরও বলেছেন, এসব কারণেই দেশের সকল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে এবং থাকবে। শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
পরিবেশ মন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে আবারও ‘নৌকা’ মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শনিবার, ২০ মে বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া পোস্ট অফিস টু পশ্চিম শিলুয়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো মাসুক মিয়া, উপজেলা প্রকৌশলী ননীগোপাল দাশ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন। সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা অটল কৃষাণ সিংহ সিবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা , জুড়ী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রফেসর ডা ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির, আওয়ামী লীগ নেতা রাজকুমার বাড়ৈ, আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সহসভাপতি হাসান তারেক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মো নূরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ, আবু সাঈদ আরিফ, আশফাক আদনান, গৌতম দাশ, প্রকাশ গোয়ালা, আল আমিন প্রমুখ।