হাবিবুর রহমান হাবিব, শাল্লা : ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২৩ শুরু হয়েছে।
মঙ্গলবার, ৯ মে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব এ কার্যক্রম উদ্বোধন করেন।
শাল্লা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল হক চৌধুরীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো ফজলুল করিম, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২০২৩ সালের বোরো ধান সংগ্রহের কার্যক্রমে প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ১ হাজার ৮৩১ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।