সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেছেন, স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে জেলা পরিষদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম গ্রামে গ্রামে পৌঁছে দেওয়াই জেলা পরিষদের অন্যতম প্রধান কাজ হবে।
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে শনিবার বিকেলে কাকরদিয়া-তেরাদল উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান আরও বলেন, বিয়ানীবাজারের সন্তান হিসেবে এই এলাকার মানুষের চাহিদা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত আছেন। এই চাহিদা পূরণে তার কাছে দাবি উত্থাপনের প্রয়োজন হবেনা। ইনশাল্লাহ নিজে থেকেই তা পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
এজন্য তিনি জেলা পরিষদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাষাসৈনিক মাসউদ খানের সভাপতিত্বে এবং ফরিদ উদ্দিন, আব্দুল হামিদ, জসীম উদ্দিন ও কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুর উদ্দিন, কাকরদিয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ খান ও বদরুল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো মতিউর রহমান, মো মস্তাক আহমদ পলাশ, আমাতুজ জহুরা রওশন জেবীন, সদস্য খছরুল হক ও সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম।
এর আগে মোটর শোভাযাত্রায় অনুষ্ঠানস্থলে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান। পরে তিনি কাকরদিয়া তেরাদল উচ্চবিদ্যালয়ের ডিজিটাল ফিংগার মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়া উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি