সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্ট করতে যারা দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতি করবে তাদেরকে রাজপথেই প্রতিহত করা হবে। কোনো অপরাধীকে ছাড় নয়। অপকর্মকারীদের জন্য শেখ হাসিনার এতসব অর্জন-উন্নয়ন-ধারাবাহিক সাফল্য বিনষ্ট হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ সারা দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। এটাই আওয়ামী লীগ। কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করবেনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত আছে-অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
শনিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী তথা অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
কর্মসূচি পরিচালনা করতে গিয়ে দলের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেন, যারাই দেশব্যাপী নৈরাজ্য, অঙ্গিসন্ত্রাস ও অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকবে। কোনো অপশক্তির স্থান বাংলার মাটিতে হতে পারেনা। হাওয়া ভবন থেকে আওয়ামী লীগ ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মফুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো সানাওর, যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, এম এ মতিন, কানাই দত্ত, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার। সংবাদ বিজ্ঞপ্তি