শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সিলেটে মিলাদ মাহফিল ও দোয়া

প্রকাশিত September 13, 2021
শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সিলেটে মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটমেয়ে শেখ রেহানার ছেষষ্ঠিতম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে শেখ রেহানার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।