নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নিয়মবহির্ভূতভাবে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্থার প্রতিবাদে সিলেটে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১ সেপ্টেম্বর (১৭ ভাদ্র) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিকতভাবে গায়ে হাত তুলে শিক্ষক-শিক্ষিকাদের পদত্যাগ করানো নৈতিক অবক্ষয়ের শামিল। এর পেছনে অন্ধকারের পরাশক্তির হাত রয়েছে।
তারা দ্রুততম সময়ে জোরপূর্বক অপসারিত শিক্ষকদের পুনর্বহাল ও যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার দাবি জানান।