শাল্লায় পাউবোর অবহিতকরণ কর্মশালা || বালিমাটি দিয়ে বাঁধ নির্মাণ না করার নির্দেশ

প্রকাশিত January 17, 2024
শাল্লায় পাউবোর অবহিতকরণ কর্মশালা || বালিমাটি দিয়ে বাঁধ নির্মাণ না করার নির্দেশ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ জুর আহসান জিসান বালিমাটি দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন।
সংশোধিত কাবিটা স্কিম প্রণয়ন বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে গঠিত সকল প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসির সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে বুধবার, ১৭ জানুয়ারি (৩ মাঘ) শাল্লা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ জুর আহসান জিসান উপস্থিত ১৩১ পিআইসির সভাপতি ও সদস্য সচিবদের নির্ধারিত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী সঠিকভাবে কাজ করতে আহ্বান জানান।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) মো রিপন আলীর পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রাণী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দূল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো এনামুল হক ও উপসহকারী প্রকৌশলী রাসেল আহমেদ।