বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজনা বেগম হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে পাথারিয়া-দিরাই সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী বুধবার, ২৬ জুলাই দুপুরে এ কর্মসূচি পালন করেন। এতে রাজনা বেগমের স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরমা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলনা রাণী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুমিন ও ইউপি মেম্বার রাজ্জাক মিয়া।
উল্লেখ, গত ২২ জুলাই সন্ধ্যায় পাথারিয়া-দিরাই সড়কের শরীফপুর এলাকায় রাস্তার পাশে থেকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় স্কুল ছাত্রী রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে।