শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসীন, মামুন হাসান, শফিকুর রহমান চৌধুরী, দিব্য জ্যোতি সী, সুব্রত দাস, পল্লব ভট্টাচার্য্য, সহযোগী সদস্য সাজলু লস্কর প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি