শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মেধা ও মননে সেরা সন্তানদের

প্রকাশিত December 14, 2023
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মেধা ও মননে সেরা সন্তানদের

নিজস্ব প্রতিবেদক : আজ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সহযোগী রাজাকার, আল বদর ও আল শামসদের সহযোগিতায় মেধা ও মননে বাঙালি জাতির সেরা সন্তানদের ঢাকায় হত্যা করে।
এছাড়া মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষপর্যন্ত বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃদ্ধিজীবীদের হত্যা করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকে দেশের সর্বত্র বিনম্র শ্রদ্ধায় জাতি সেই সেরা বাঙালি সন্তানদের স্মরণ করছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং দোয়া ও প্রার্থনা। এছাড়াও প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম বিশেষ সংবাদ-প্রতিবেদন প্রকাশ করেছে এবং বেতার ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।