শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আরও বড় একটি ধাপ এগিয়ে গেলো

প্রকাশিত March 21, 2022
শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আরও বড় একটি ধাপ এগিয়ে গেলো

নিজস্ব প্রতিবেদক : অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আরও বড় একটি ধাপ এগিয়ে গেলো।
সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এই অর্জন সাধিত হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ এই ‍বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন।
করোনা পরিস্থিতির কারণে প্রায় ২ বছর পর একটি ঐতিহাসিক মুহুর্ত উপলক্ষে এই প্রথম শেখ হাসিনা গণভবনের বাইরে এলেন।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী পায়রা ১৩২০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখেন।