লোভাছড়ায় আবারো টাস্কফোর্স : সোয়া কোটি টাকার যন্ত্রপাতি বিকল

প্রকাশিত July 26, 2020
লোভাছড়ায় আবারো টাস্কফোর্স : সোয়া কোটি টাকার যন্ত্রপাতি বিকল

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় লোভাছড়া কোয়ারিতে আবারো টাস্কফোর্স অভিযান চালিয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, হাছিবুর রহমান ও মো মেজবাহ উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।
এসময় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহণের জন্য ৭০টি বাল্কহেড জাহাজ ও ১০টি অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিন বিকল করা হয়।
বিকল করা যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে টাস্কফোর্স জানিয়েছে।