লাখাইয়ে খেটে খাওয়া মানুষের মাঝে ইউএনও ত্রাণ বিতরণ

প্রকাশিত April 24, 2020
লাখাইয়ে খেটে খাওয়া মানুষের মাঝে ইউএনও ত্রাণ বিতরণ

লাখাই প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ‘করোনা’ ভাইরাস পরিস্থিতিতে হবিগঞ্জের লাখাইয়ে ঘরে থাকা অসহায় দুইশ পরিবারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার ত্রাণ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার মোড়াকরি ইউনিয়নের এসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ট্যাগ অফিসার ওয়ালিদুর রহমান, ইউপি সচিব রঞ্জন দাস ও সদস্য-সদস্যাগণ।